হৃদয়ের পরিবর্তন মুহাম্মদ ওবাইদুল্যাহ ফারুক রোজা শুধু ক্ষুধা, তৃষ্ণা সহ্য করার নাম নয়। এটি আত্মাকে পরিশুদ্ধ করা, তাকওয়া অর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের এক পূর্ণাঙ্গ ইবাদত। নামাজ সেই ইবাদতের মেরুদণ্ড। তাই রোজা রেখে যদি নামাজ ত্যাগ করা হয়, তবে রোজার আসল উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হয়। আল্লাহ তাআলা বলেন, 'হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।' রোজার মূল লক্ষ্য ক্ষুধা সহ্য করা নয়, বরং অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করা। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা এবং তাঁর আদেশ মানা। নামাজ হচ্ছে তাকওয়ার সবচেয়ে বড় অনুশীলন। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, সে রোজার উদ্দেশ্যকেই দুর্বল করে দেয়। কারণ আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আদেশগুলোর একটি সে উপেক্ষা করছে। নামাজের বিষয়ে যখন আসে,তখন একটি বিষয় মাথায় চলে আসে।আর সেটি হলো 'নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।' রোজা মানুষকে সংযম শেখায়, কিন্তু নামাজ সেই সংযমকে টিকিয়ে রাখে। দিনে পাঁচবার নামাজ পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করে, নিজের ভ...
Posts
- Get link
- X
- Other Apps
জীবনের অনুমান 𝗠𝘂𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗢𝗯𝗮𝗶𝗱𝘂𝗹𝗹𝗮𝗵 𝗙𝗮𝗿𝘂𝗸 আমাদের পথ চলতে গিয়ে অনেক সময় অনুমানের উপর নির্ভরতা পায়।সেটা হতে পারে ব্যক্তিজীবন,কর্মজীবন কিংবা সমাজ জীবন।অনুমান বা ধারণা আমাদের নেয়াই লাগে। কিন্তু সে অনুমান যদি নিজের গন্ডি ছড়িয়ে অন্যের উপর পড়ে,আর সেটি কোনো খারাপ বিষয়ে হয়ে থাকে,তাহলে আমরা এক কথায় বলতে পারি এটি একটি কুধারণা। সমাজে বসবাসের জন্য এবং বন্ধুত্বের সম্প্রীতির জন্য এই কুধারণা কতটা হুমকিসরূপ হতে পারে তা অজানা কিছু নয়। কারো সাথে মুক্ত পাখির মত উত্তম ধারণা রেখে চলাফেরা করা আর মন্দ ধারণা নিয়ে চলাফেরা করার মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে।ততক্ষণ পর্যন্ত মন্দ ধারণা করা যায় না,যতক্ষণ পর্যন্ত প্রমাণ সরূপ কিছু পাবো না।আর মন্দ ধারণা করলেও অপরের মাঝে সে সব কথার কথায় বলে ফেলা আমার মতে আরো জগণ্য কাজ বলে মনে করি।তাই সরাসরি ব্যক্তির সাথে কথা বলে নেয়া উচিত। আচ্ছা,অনুমান নিয়ে আমাদেরকে ইসলাম কি শিক্ষা দিচ্ছে?আমরা তো কারো ব্যাপারে তিল পরিমাণ কোনো ক্লু ফেলেই মন্দ অনুমান করে বসি।অথচ সূরা হুজরাতে রাব্বে কারীম ইরশাদ করেছেন - ‘হে মুমিনগণ! তোমরা অনেক রকম অনুমান থেকেই বেঁচে থাকো। কেননা কি...
- Get link
- X
- Other Apps
অন্যরকম ভাবনায় শিক্ষকের প্রেম 𝕄𝕦𝕙𝕒𝕞𝕞𝕒𝕕 𝕆𝕓𝕒𝕚𝕕𝕦𝕝𝕝𝕒𝕙 𝔽𝕒𝕣𝕦𝕜. মহান এক পেশার নাম "শিক্ষকতা"।একজন শিক্ষার্থীকে কেবল মাত্র শিক্ষিতই নয়,বরঞ্চ ভালো মানুষ করে গড়ে তোলার গুরুদায়িত্বটা থাকে শিক্ষকের উপরই।আর এই শিক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষকের।নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন - "আমাকে শিক্ষিত মা দাও,আমি তোমাকে শিক্ষিত জাতি দেব।" কিন্তু সম্প্রতিকালে শিক্ষক আর ছাত্রীর মাঝে শিক্ষার মান বিরাজের সাথে সাথে অবৈধ এক সম্পর্কের মান বিরাজ করছে।এসব তো এখন স্যোসাল মিডিয়ার হিট করা লিংক থাকে।গেল কিছুদিন আগেও রাজধানীর নামকরা এক কলেজ শিক্ষক ও এক শিক্ষার্থীর গোপন কথোপকথন ও ব্যক্তিগত ছবি ফাঁস হয়েছিল।কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থীরা কিছুতেই বুঝতে পারেনি তাদের মধ্যে এত গভীর সম্পর্ক চলছিল।যেন ভাঁজা মাছ উল্টিয়ে খেতে পারছে না। নওগাঁ জেলার এক স্কুলের গ্রন্থগার পদের শিক্ষক।বই আদান প্রদানের মাধ্যমে ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।পরে বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হয়। চট্টগ্রামে ছাত্রীর সাথে গোপনে প্রেম করে পরিবারের কাছে শিক্ষক বিয়ে প্রস্তাব দেয়।প্রস্তাব প্রত্যাখ্য...
কবিতা - আড়ি
- Get link
- X
- Other Apps
আড়ি মুহাম্মদ ওবাইদুল্লাহ্ ফারুক রাত ভর পাহারা দিতাম তুমি আমাকে,আর আমি তোমাকে। তোমাকে বলতাম আমার মনের যত কথা তুমি তো কম ছিলে না তোমার বেলায়। এই তো শুরু হল কভু আমাদের ভালবাসা। তোমার আমার ঘনিষ্ঠতা আগে তো ছিল না, একটা বটের ছায়ার সুবাদে শুধু হায় হ্যালো হতো,কিন্তু বন্ধনটুকু গাঢ় হল না। উপরওয়ালা তোমার আমার ভালবাসাকে শুধু তার জন্যে নির্ধারণ করেছেন। সাথে কিছু মিশ্রণ দিয়েছেন, যার শ্রেষ্ঠত্ব তুলনাহীন। বিস্তৃত করেছেন আকাশচুম্বী, জন্ম থেকে জন্মান্তরে। তাইতো জানতে পেরেছো আজ তোমার আমার যত গোপনীয়তা। যেথায় রয়েছে জমা মান অভিমান,সুখ দুঃখের ঠিকানা। পৃথিবীর বুকে কারো সাধ্য নেই এই ভালবাসাকে চূূর্ণ বিচূর্ণ করতে। কখনো যদি মনে আড়ি জমে লিখে রেখো একটি ছোট গল্পে, অবসরে দুজনে দখিনা হাওয়া গায়ে লাগিয়ে করে দেব সব অভিমান ধ্বংস। ১০.০৭.১৯ইং হা/এ
শ্রাবণের বন্ধু
- Get link
- X
- Other Apps
শ্রাবণ একটি নামও বটে। তিনি অত্যান্ত মেধা সম্পূর্ণ এবং বুদ্ধিমান মানব।মানুষ কে খুব ভালবাসেন।তবে হ্যাঁ,যে মানুষ গুলো ভাল হয় তাদেরকেই।কারণ তারা বুঝে যে আসলে ভালরা সর্বস্থলে ভালটাই বজায় রাখে।তারা কখনো কাউকে প্রতারিত হতে দেয় না,বরং উজ্জল, আলোকিত পথ দেখিয়ে দেয়। এমনটাই ঘটে ছিল এই লোকটার বিপরীতে।তিনি তখন সম্ভবত হাই স্কুল ছেড়ে কলেজে উঠেছে।সম্ভবত নয়,আসলে সে সময়ই।স্কুল জীবনে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষা,বন্ধু-বান্ধব রেখে এসেছেন।কিন্তু তাদের কে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে।কি আর করবে?জীবন কে রাঙাতে হলে তো কিছু ত্যাগ করতে হবে। প্রথম দিন কলেজে এসে কারো সাথে কথা বলছিল না। শিক্ষকরা বক্তব্য দিচ্ছে। মনোযোগ দিয়ে তিনি শ্রবণ করছিলেন।হঠাৎ পাশের দুই তিন জন লোকের সাথে একটা দুইটা কথা বলতে বলতে আলতো আলতো পরিচয় হয়।এক সময় নাম্বার নিল।বাচ,হয়ে গেল কয়েক টা নতুন বন্ধু।সেদিন বৃষ্টি ছিল।বৃষ্টির দিনে কার না মন ভাল থাকে?কিন্তু সেই দিনটাই শ্রাবণের ভাল কেটেছে।পেয়েছে নতুন সাথী,নতুন স্যার,নতুন আঙ্গিনার অঙ্গন।খুশি মনে রাস্তার পচা দূগন্ধ পানিতে বন্ধুদের সঙ্গে টিপ টিপ পায়ে হেটে কিছু পথ গেল।কিছু দূর যাওয়ার পর বন্ধুদের বিদায় দিয়ে গাড়িত...
নীল পাঞ্জাবী
- Get link
- X
- Other Apps
নীল পাঞ্জাবী মুহাম্মদ ওবাইদুল্লাহ্ ফারুক বছরে দুটি দিন মুসলমানের জন্যে সবচেয়ে বেশি আনন্দের হয়।এক হলো ঈদুল ফিতর,অন্যটি ঈদুল আজহা।ঈদুল ফিতরে শিশু কিশোরদের আনন্দটা থাকে অন্য রকমের।সব রোজা রাখা,রোজার মধ্যে ঈদের শপিং করা।নতুন জামা কাপড় পড়ে বন্ধুরা মিলে হাসি খুশি তে ঈদের কোলাকালি,আর সালাম বিনিময় করা।ধনী গরীব সকলের কাঁধে কাঁধ লাগিয়ে এক হওয়া।গত বছরের ন্যায় এবছর ঈশিতার নতুন প্ল্যান যোগ করল।এবার ঈদে ঈশিতার নীল জামা পড়বে বলে দেয় ভাইয়াকে। বছর কয়েক আগে ঈশিতার বাবা মারা যায়। তখন ঈশিতার বয়স ছিল মাত্র আড়াই বছর।তখন ঈশিতা বুঝতে পারে নাই বাবা মারা যাওয়ার বেদনা কি?সে মনে করত,বাবা শহরে চাকরী করতেছে।এ টুকু বাচ্ছা চাকরী বা আর বুঝবে কি? গ্রামের বাড়িতে মাকে নিয়ে ঈশিতা থাকে।ঈশিতা,তার বড় ভাই আর মাকে নিয়ে এখন পরিবারের সদস্য।বাবা মারা যাওয়ার পরই পরিবারের হাল ধরতে হয়েছে রোহানকে।শহরে পড়ালেখার পাশাপাশি রোহান চাকরীও করছে।মেধার জোরে পাবলিক ভার্সিটি তে চান্স পেয়েছে।তাই পড়ার খরচও একটু কম পড়ে।যদিও রোহানের জন্যে সে টাকাও বহন করতে হিমসিম খেতে হয়।এখন মোটামোটি শীতল।সব সামলিয়ে নিতে পারছে। রোজা রেখে অফিস করা,পড়তে বসা,আবার ...
ফিলিস্তিনী আর্তনাদ | Palestinei Arthonad | একক অভিনয়
- Get link
- X
- Other Apps
#SaveAqsa #SaveMuslims #bangladeshstandswithpalestine #FreePalestine #AlAqsaMosque #IsraeliAttackonAlAqsa #IsraeliTerrorism #AlAqsaUnderAttack #savepalestine #savethemuslims #StopTerrorismAgainstMuslims #AlAqsa #StopConspiracyAgainstIslam #stopIsraeliTerrorism #PalestinianLivesMatter #PalestineWillBeFree
- Get link
- X
- Other Apps
" তিনটি হারাম বিষয়" আল্লাহ্ তা'য়ালা সূরা হুজরাতের ১২ নং আয়াতে বলছেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمۡ اَنۡ یَّاۡکُلَ لَحۡمَ اَخِیۡہِ مَیۡتًا فَکَرِہۡتُمُوۡہُ ؕ وَ اتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ تَوَّابٌ رَّحِیۡمٌ ﴿۱۲﴾ অর্থাৎ :হে বিশ্বাসীগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভায়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুতঃ তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। আমাদের ব্যক্তিগত জীবনে কিছু কিছু বিষয় রয়েছে,যা আমরা এড়িয়ে চলতে না পারলে কিংবা নিজেদের শুধরাতে না পারলে জাহান্নামের অতল গহীনে ডুবতে হবে।ধ্বংস হয়ে যাবে আমাদের আমলিয়াত।আলোচ্য বিষয়টি তাফসীরে জাকারিয়া ও অন্যান্য তাফসির গ্রন্...
একটি রাত খুঁজছি || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক ||লাইলাতুল কদর
- Get link
- X
- Other Apps
একটি রাত খুঁজছি, যে রাতে তুমি খুব কাছে আসবে। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার কাছে চাইব। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার জন্যে কাঁদতে পারি। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমাকে সব চাওয়া পূরণ করবে। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমায় খালি হাতে ফেরাবে না। একটি রাত খুঁজছি, যে রাতে অগণন ভাগ্য লুকিয়ে আছে। একটি রাত খুঁজছি, যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আমাদের হেদায়াতী এক গ্রন্থ। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আশার আলো। একটি রাত খুঁজছি, যে রাতে আমি পাব সুপথ। একটি রাত খুঁজছি, যে রাতে আমায় করবে ক্ষমা। একটি রাত খুঁজছি, যে রাতে জমিন থেকে নিকশ কালো দূর হবে। একটি রাত খুঁজছি, যে রাতে বিজয় নিশান দেখতে পাব। একটি রাত খুঁজছি, যে রাতে অনেক নেয়ামত আর বরকত রয়েছে। একটি রাত খুঁজছি, যে রাতে ফিরিস্তারা রবের সব সিদ্ধান্তে অবতরণ করে। একটি রাত খুঁজছি, যে রাতে শান্তি রয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত।
গল্প- আত্মসাৎ | মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক || ctgcampus
- Get link
- X
- Other Apps
গত দুই সপ্তাহ ধরে প্রচন্ড রোদ আর বৃষ্টি।কালবৈশাখী ঝড়ের তান্ডবে কৃষাণের ফসল নষ্ট হয়ে যাচ্ছে,গাছের অনেক কাঁচা পাঁকা আম পড়ে যাচ্ছে।পাড়ার ছেলে মেয়েরা ভোরের মিটি মিটি আলোতে আম কুঁড়াতে বাগানে বাগানে ছুটছে।মুয়াজ্জিন সাহেব ফজর নামাজ শেষ করে মকতবে ছোট ছোট শিশুদের পড়ানোর জন্য অপেক্ষা করছে।কিন্তু বৈশ্বিক করোনা ভাইরাসের জন্য স্কুল প্রতিষ্ঠান, অফিস আদালত সব কিছু বন্ধ।মসজিদ গুলোতে সীমিত মুসল্লিদের উপস্থিত রেখে চালু আছে।তাই মকতবে এখন শিশুরা পড়তে আসে না।তবুও মুয়াজ্জিন সাহেব মসজিদের বারান্দায় বসে থাকেন। মিন্টু সাহেব আনন্দপুর গ্রামের চেয়ারম্যান।তার একমাত্র বোন জুঁই চৌধুরী আমেরিকাতে পরিবার নিয়ে অবস্থান করছে।আমেরিকার অবস্থও এখন আর ভালো নেই।প্রতিদিন হাজার খানেক লোক আক্রান্ত হচ্ছে।সেখানে লকডাউন চলছে।প্রয়োজন ছাড়া কেউ বের হওয়া নিষেধ।জুঁইরা বাসা থেকে প্রয়োজন ছাড়া বের হয় না।বাসায় অবস্থান করে দেশের খবরাখবর নিচ্ছে।এলাকার গরীব দুঃখী মানুষের কথা তখন খুব মনে পড়ছে জুঁই চৌধুরীরর। আফজাল মিয়া মিন্টু সাহেবের এলাকার গরীব বর্গাচাষা।দিনে এনে দিনে খেয়ে সুখী পরিবারে জীবন যাপন করতেছেন।করোনার জন্যে স্কুল বন্ধ হ...
ইবাদতের বসন্তকাল || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক
- Get link
- X
- Other Apps
ইবাদতের বসন্তকাল: ইবাদতের বসন্তকাল হল রমদান মাস।সমগ্র মুসলমানদের কাছে এটি সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস।রোজার আরবি নাম "সাওম" বা "সিয়াম"।যার আভিধানিক অর্থ বিরত থাকা।সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবধরনের পানাহার,পাপাচার এবং কামাচার থেকে বিরত থাকার নামই সিয়াম বা রোজা।আল্লাহ তায়ালা মানব জাতির দুনিয়ার জীবন যাত্রার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো শরীয়ত বা জীবন বিধান নাযিল করেছেন এটিই সিয়াম সাধনা তার প্রত্যেকটিরই অবিচ্ছেদ্য অংশ ছিল এখনও আছে।আর এই সিয়াম সাধনাকে সকল যুগের মানুষের জন্যে ফরজ ছিল।আল্লাহ তায়ালা পবিত্র কালামে হাকীমে বলেন,হে ঈমানদার গন!তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে,যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর।যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।(সূরা বাকারা -১৮৩) এ রমজান মাসে দিনের বেলায় সিয়াম আদায় এবং রাতের বেলায় কিয়াম করার মাধ্যমে অন্যরকম এক আনন্দের ইবাদত আদায় করা হয়।কোরআন নাযিলের মাস হিসেবে এ সময় কোরআনে কারিমের অর্থসহ অধ্যয়ন করা যেতে পারে।যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।চলতে ফিরতে সংঘটিত গোনাহ...