Posts

vikerunnesa

Image

কবিতা - আড়ি

Image
  আড়ি মুহাম্মদ ওবাইদুল্লাহ্ ফারুক রাত ভর পাহারা দিতাম তুমি আমাকে,আর আমি তোমাকে। তোমাকে বলতাম আমার মনের যত কথা তুমি তো কম ছিলে না তোমার বেলায়। এই তো শুরু হল কভু আমাদের ভালবাসা। তোমার আমার ঘনিষ্ঠতা আগে তো ছিল না, একটা বটের ছায়ার সুবাদে শুধু হায় হ্যালো হতো,কিন্তু বন্ধনটুকু গাঢ় হল না। উপরওয়ালা তোমার আমার ভালবাসাকে শুধু তার জন্যে নির্ধারণ করেছেন। সাথে কিছু মিশ্রণ দিয়েছেন, যার শ্রেষ্ঠত্ব তুলনাহীন।  বিস্তৃত করেছেন আকাশচুম্বী, জন্ম থেকে জন্মান্তরে। তাইতো জানতে পেরেছো আজ তোমার আমার যত গোপনীয়তা। যেথায় রয়েছে জমা মান অভিমান,সুখ দুঃখের ঠিকানা। পৃথিবীর বুকে কারো সাধ্য নেই এই ভালবাসাকে চূূর্ণ বিচূর্ণ করতে। কখনো যদি মনে আড়ি জমে লিখে রেখো একটি ছোট গল্পে, অবসরে দুজনে দখিনা হাওয়া গায়ে লাগিয়ে করে দেব সব অভিমান ধ্বংস।  ১০.০৭.১৯ইং হা/এ

শ্রাবণের বন্ধু

শ্রাবণ একটি নামও বটে। তিনি অত্যান্ত মেধা সম্পূর্ণ এবং বুদ্ধিমান মানব।মানুষ কে খুব ভালবাসেন।তবে হ্যাঁ,যে মানুষ গুলো ভাল হয় তাদেরকেই।কারণ তারা বুঝে যে আসলে ভালরা সর্বস্থলে ভালটাই বজায় রাখে।তারা কখনো কাউকে প্রতারিত হতে দেয় না,বরং উজ্জল, আলোকিত পথ দেখিয়ে দেয়। এমনটাই ঘটে ছিল এই লোকটার বিপরীতে।তিনি তখন সম্ভবত হাই স্কুল ছেড়ে কলেজে উঠেছে।সম্ভবত নয়,আসলে সে সময়ই।স্কুল জীবনে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষা,বন্ধু-বান্ধব রেখে এসেছেন।কিন্তু তাদের কে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে।কি আর করবে?জীবন কে রাঙাতে হলে তো কিছু ত্যাগ করতে হবে। প্রথম দিন কলেজে এসে কারো সাথে কথা বলছিল না। শিক্ষকরা বক্তব্য দিচ্ছে। মনোযোগ দিয়ে তিনি শ্রবণ করছিলেন।হঠাৎ পাশের দুই তিন জন লোকের সাথে একটা দুইটা কথা বলতে বলতে আলতো আলতো পরিচয় হয়।এক সময় নাম্বার নিল।বাচ,হয়ে গেল কয়েক টা নতুন বন্ধু।সেদিন বৃষ্টি ছিল।বৃষ্টির দিনে কার না মন ভাল থাকে?কিন্তু সেই দিনটাই শ্রাবণের ভাল কেটেছে।পেয়েছে নতুন সাথী,নতুন স্যার,নতুন আঙ্গিনার অঙ্গন।খুশি মনে রাস্তার পচা দূগন্ধ পানিতে বন্ধুদের সঙ্গে টিপ টিপ পায়ে হেটে কিছু পথ গেল।কিছু দূর যাওয়ার পর বন্ধুদের বিদায় দিয়ে গাড়িত...

নীল পাঞ্জাবী

 নীল পাঞ্জাবী মুহাম্মদ ওবাইদুল্লাহ্ ফারুক বছরে দুটি দিন মুসলমানের জন্যে সবচেয়ে বেশি আনন্দের হয়।এক হলো ঈদুল ফিতর,অন্যটি ঈদুল আজহা।ঈদুল ফিতরে শিশু কিশোরদের আনন্দটা থাকে অন্য রকমের।সব রোজা রাখা,রোজার মধ্যে ঈদের শপিং করা।নতুন জামা কাপড় পড়ে বন্ধুরা মিলে হাসি খুশি তে ঈদের কোলাকালি,আর সালাম বিনিময় করা।ধনী গরীব সকলের কাঁধে কাঁধ লাগিয়ে এক হওয়া।গত বছরের ন্যায় এবছর ঈশিতার নতুন প্ল্যান যোগ করল।এবার ঈদে ঈশিতার নীল জামা পড়বে বলে দেয় ভাইয়াকে। বছর কয়েক আগে ঈশিতার বাবা মারা যায়। তখন ঈশিতার বয়স ছিল মাত্র আড়াই বছর।তখন ঈশিতা বুঝতে পারে নাই বাবা মারা যাওয়ার বেদনা কি?সে মনে করত,বাবা শহরে চাকরী করতেছে।এ টুকু বাচ্ছা চাকরী বা আর বুঝবে কি? গ্রামের বাড়িতে মাকে নিয়ে ঈশিতা থাকে।ঈশিতা,তার বড় ভাই আর মাকে নিয়ে এখন পরিবারের সদস্য।বাবা মারা যাওয়ার পরই পরিবারের হাল ধরতে হয়েছে রোহানকে।শহরে পড়ালেখার পাশাপাশি রোহান চাকরীও করছে।মেধার জোরে পাবলিক ভার্সিটি তে চান্স পেয়েছে।তাই পড়ার খরচও একটু কম পড়ে।যদিও রোহানের জন্যে সে টাকাও বহন করতে হিমসিম খেতে হয়।এখন মোটামোটি শীতল।সব সামলিয়ে নিতে পারছে। রোজা রেখে অফিস করা,পড়তে বসা,আবার ...

ফিলিস্তিনী আর্তনাদ | Palestinei Arthonad | একক অভিনয়

Image
#SaveAqsa #SaveMuslims #bangladeshstandswithpalestine #FreePalestine #AlAqsaMosque #IsraeliAttackonAlAqsa #IsraeliTerrorism #AlAqsaUnderAttack #savepalestine #savethemuslims #StopTerrorismAgainstMuslims #AlAqsa #StopConspiracyAgainstIslam #stopIsraeliTerrorism #PalestinianLivesMatter #PalestineWillBeFree
Image
  " তিনটি হারাম বিষয়" আল্লাহ্ তা'য়ালা সূরা হুজরাতের ১২ নং আয়াতে বলছেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ  اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ  بَعۡضَ الظَّنِّ   اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ  اَحَدُکُمۡ  اَنۡ یَّاۡکُلَ  لَحۡمَ اَخِیۡہِ  مَیۡتًا فَکَرِہۡتُمُوۡہُ ؕ  وَ اتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ  اللّٰہَ  تَوَّابٌ  رَّحِیۡمٌ ﴿۱۲﴾  অর্থাৎ :হে বিশ্বাসীগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভায়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুতঃ তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। আমাদের ব্যক্তিগত জীবনে কিছু কিছু বিষয় রয়েছে,যা আমরা এড়িয়ে চলতে না পারলে কিংবা নিজেদের শুধরাতে না পারলে জাহান্নামের অতল গহীনে ডুবতে হবে।ধ্বংস হয়ে যাবে আমাদের আমলিয়াত।আলোচ্য বিষয়টি তাফসীরে জাকারিয়া ও অন্যান্য তাফসির গ্রন্...

একটি রাত খুঁজছি || মুহাম্মদ ওবাইদুল্যাহ্ ফারুক ||লাইলাতুল কদর

Image
একটি রাত খুঁজছি, যে রাতে তুমি খুব কাছে আসবে। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার কাছে চাইব। একটি রাত খুঁজছি, যে রাতে আমি তোমার জন্যে কাঁদতে পারি। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমাকে সব চাওয়া পূরণ করবে। একটি রাত খুঁজছি, যে রাতে তুমি আমায় খালি হাতে ফেরাবে না। একটি রাত খুঁজছি, যে রাতে অগণন ভাগ্য লুকিয়ে আছে। একটি রাত খুঁজছি, যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আমাদের হেদায়াতী এক গ্রন্থ। একটি রাত খুঁজছি, যে রাতে দিয়েছ আশার আলো। একটি রাত খুঁজছি, যে রাতে আমি পাব সুপথ। একটি রাত খুঁজছি, যে রাতে আমায় করবে ক্ষমা। একটি রাত খুঁজছি, যে রাতে জমিন থেকে নিকশ কালো দূর হবে। একটি রাত খুঁজছি, যে রাতে বিজয় নিশান দেখতে পাব। একটি রাত খুঁজছি, যে রাতে অনেক নেয়ামত আর বরকত রয়েছে। একটি রাত খুঁজছি, যে রাতে ফিরিস্তারা রবের সব সিদ্ধান্তে অবতরণ করে। একটি রাত খুঁজছি, যে রাতে শান্তি রয়ে সুবহে সাদিকের আগ পর্যন্ত।