Posts

Showing posts from February, 2026
 হৃদয়ের পরিবর্তন মুহাম্মদ ওবাইদুল্যাহ ফারুক রোজা শুধু ক্ষুধা, তৃষ্ণা সহ্য করার নাম নয়। এটি আত্মাকে পরিশুদ্ধ করা, তাকওয়া অর্জন করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের এক পূর্ণাঙ্গ ইবাদত। নামাজ সেই ইবাদতের মেরুদণ্ড। তাই রোজা রেখে যদি নামাজ ত্যাগ করা হয়, তবে রোজার আসল উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হয়। আল্লাহ তাআলা বলেন, 'হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।' রোজার মূল লক্ষ্য ক্ষুধা সহ্য করা নয়, বরং অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করা। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা এবং তাঁর আদেশ মানা। নামাজ হচ্ছে তাকওয়ার সবচেয়ে বড় অনুশীলন। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, সে রোজার উদ্দেশ্যকেই দুর্বল করে দেয়। কারণ আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আদেশগুলোর একটি সে উপেক্ষা করছে। নামাজের বিষয়ে যখন আসে,তখন একটি বিষয় মাথায় চলে আসে।আর সেটি হলো 'নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।' রোজা মানুষকে সংযম শেখায়, কিন্তু নামাজ সেই সংযমকে টিকিয়ে রাখে। দিনে পাঁচবার নামাজ পড়লে মানুষ আল্লাহকে স্মরণ করে, নিজের ভ...